Somoy TV
ফরিদপুরের চরভদ্রাসনে বাকপ্রতিবন্ধী এক শিশুকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ভ্যানচালকের বিরুদ্ধে।সোমবার (২৫ মে) দুপুরের দিকে উপজেলা সদরের পূর্ব বি এস ডাঙ্গী এলাকার পরিত্যক্ত জেলখানার একটি কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলতাফ হোসেন (৪০) একজন ভ্যানচালক। তিনি উপজেলা সদরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে বাকপ্রতিবন্ধী শিশুটির মায়ের সঙ্গে তার বাবার বিচ্ছেদ হয়। এরপর থেকে মা এবং ওই মেয়ে দুজনই নানার বাড়িতে বসবাস করে আসছেন। বেলা ১১টার দিকে ওই শিশুটি বাড়ির সামনে পরিত্যক্ত জেলখানার একটি কক্ষের কাছে হাঁটাহাঁটি করছিল। এ সময় প্রতিবেশী ভ্যানচালক আলতাফ হোসেন শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক পরিত্যক্ত জেলখানার একটি কক্ষের মধ্যে নিয়ে যায়।পরে তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত আলতাফ হোসেন দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে চরভদ্রাসন থানার এসআই এনামুল হক ও এসআই গোলাম হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন।আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির দাদি বাদী হয়ে সন্ধ্যায় থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করতে সম্ভব হব।
Go to News Site