Collector
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি, ২৩ কিলোমিটারজুড়ে ভোগান্তি | Collector
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি, ২৩ কিলোমিটারজুড়ে ভোগান্তি
Somoy TV

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি, ২৩ কিলোমিটারজুড়ে ভোগান্তি

অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। ফলে এই মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।সোমবার (২৫ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত এই যানজট দেখা দেয়। থেমে থেমে যান চলাচল করায় ঈদযাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা বেশি কষ্টে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের গন্তব্যে পৌঁছাতে। গাজীপুরের মৌচাক থেকে পাবনাগামী আব্দুল লতিফ মিয়া বলেন, ‘ভোর রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘণ্টার পথ আসতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসে এখনো আটকে আছি।’ আরও পড়ুন: যানজট নিরসনে কঠোর পদক্ষেপ ও হকার পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর নারী যাত্রী সাথী বেগম বলেন, ‘আমি পাবনা যাবো। টাঙ্গাইলের ঘারিন্দার পর থেকে থেমে থেমে যানজট। একটু যায় আবার আটকে যায়। এতে খুব কষ্ট হচ্ছে।’ যুবক হাসান মিয়া বলেন, ‘কোনো বাসেই আসন ফাঁকা নেই, দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে তিন গুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। এখানেও যানজটে কষ্ট হচ্ছে।’ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিছুটা যানজট তৈরি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

Go to News Site