Jagonews24
কুশল মেন্ডিসকে শ্রীলঙ্কার সাদা বল তথা ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের তিন সংস্করণের সফরকে সামনে রেখে স্কোয়াড ঘোষণার সময় সাদা বলের অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আগেই ১৭ ম্যাচে কুশল নেতৃত্ব দিয়েছেন শ্রীলঙ্কাকে। এতদিন ওয়ানডে অধিনায়ক ছিলেন চারিত আসালাঙ্কা আর টি-টোয়েন্টিতে দাসুন শানাকা। হ্যামস্ট্রিং চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল থেকে ছিটকে যাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ফিরেছেন দলে। সাদা বলের দুই সিরিজের স্কোয়াডেই আছেন এই লেগস্পিনার। চলমান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সর্বোচ্চ উইকেটশিকারি ইশান মালিঙ্গা কাঁধের ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা মিস করেন। তিনি এখন জাতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। সাদা বলের দুই সংস্করণেই আছেন তিনি স্কোয়াডে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করা পেসার দুশমন্থ চামিরাও ফিরেছেন ৫০ ওভারের সিরিজের স্কোয়াডে। এবারের আইপিএলে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। টেস্ট দলে ফিরেছেন নিশান মাদুশাঙ্কা ও রমেশ মেন্ডিস। এছাড়া অভিজ্ঞ পেসার লাহিরু কুমারাও ইনজুরি কাটিয়ে ফিরেছেন। টি-টোয়েন্টি দলে দীর্ঘদিন পর ফিরেছেন ওপেনার লাসিথ ক্রসপুল্লে। এছাড়া পেসার বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারাকেও দলে নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা ৩-৮ জুন। এরপর ১২, ১৪ ও ১৫ জুন হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবশেষে ২৫ জুন শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ানডে স্কোয়াড পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, পবন রত্নায়েকে, কুশল মেন্ডিস (অধিনায়ক), জনিথ লিয়ানাগে, চারিত আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), মিলান রত্নায়েক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান। টি-টোয়েন্টি স্কোয়াড পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, লাসিথ ক্রুসপুল্লে, পবন রত্নায়েক, কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), দাসুন শানাকা, মিলান রত্নায়েকে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা। টেস্ট স্কোয়াড পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, নিশান মাদুশকা, দিনেশ চান্দিমাল, পাসিন্দু সুরিয়াবান্দারা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), সোনাল দিনুশা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), মিলান রত্নায়েক, প্রভাত জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, ইসিথা বিজেসুন্দারা, কাসুন রাজিথা। আইএন
Go to News Site