Collector
বিশ্বকাপ উপলক্ষে ম্যাকটমিনেকে নিয়ে বিশেষ নোট প্রকাশ | Collector
বিশ্বকাপ উপলক্ষে ম্যাকটমিনেকে নিয়ে বিশেষ নোট প্রকাশ
Somoy TV

বিশ্বকাপ উপলক্ষে ম্যাকটমিনেকে নিয়ে বিশেষ নোট প্রকাশ

স্কটল্যান্ডের ঐতিহাসিক ২০২৬ ফিফা বিশ্বকাপ নিশ্চিত করার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ সীমিত সংস্করণের ২০ পাউন্ডের নোট প্রকাশ করেছে ব্যাংক অব স্কটল্যান্ড। এই নোটে জায়গা পেয়েছে স্কটিশ ফুটবলের নায়ক স্কট ম্যাকটমিনের দুর্দান্ত বাইসাইকেল কিক, যা ডেনমার্কের বিপক্ষে হ্যাম্পডেন পার্কে করা হয়েছিল।বিশ্বকাপ নিশ্চিত করার এই মুহূর্তটি স্কটল্যান্ডের জন্য ছিল ঐতিহাসিক—১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। যার ফলে ২৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। সেই জয়ের ম্যাচে স্কটল্যান্ড ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে চূড়ান্ত সাফল্য নিশ্চিত করে।বিবিসির তথ্য অনুযায়ী, নতুন এই নোটের নকশায় ঐতিহ্যবাহী স্কটিশ মুদ্রার বৈশিষ্ট্যের সঙ্গে আধুনিক ফুটবল থিম যুক্ত করা হয়েছে। নোটটির কেন্দ্রে রাখা হয়েছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ম্যাকটমিনেকে, যার সেই গোল পুরো ক্যাম্পেইনের অন্যতম প্রতীক হয়ে উঠেছে।The Bank of Scotland has unveiled a limited edition £20 note featuring an image inspired by Scott McTominay’s famous overhead kick https://t.co/dLMwJkffeM pic.twitter.com/s7JeOdLZCI— The Herald (@heraldscotland) May 25, 2026 আরও পড়ুন: রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার নোট প্রকাশের পর আবেগঘন প্রতিক্রিয়া জানান ম্যাকটমিনে। তিনি বলেন, বিশ্বকাপের মঞ্চে খেলা সব ফুটবলারের স্বপ্ন, আর নিজের সেই গোলকে একটি ব্যাংকনোটে দেখতে পাওয়া সত্যিই বিশেষ অনুভূতি।ব্যাংক অব স্কটল্যান্ড জানিয়েছে, মাত্র ১০০টি এই স্মারক নোট তৈরি করা হয়েছে। এর মধ্যে কিছু নিলাম, র‍্যাফেল এবং এডিনবার্গ ও গ্লাসগোতে আয়োজিত বিশেষ ফ্যান ইভেন্টের মাধ্যমে বিতরণ করা হবে।খেলাধুলার পাশাপাশি এই উদ্যোগের একটি মানবিক দিকও রয়েছে। এই প্রকল্প থেকে সংগৃহীত অর্থ দান করা হবে 'ক্রাইসিস স্কটল্যান্ড'-এ, যা স্কটল্যান্ডে গৃহহীনদের সহায়তায় কাজ করে।

Go to News Site