Somoy TV
চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় বড় পরিবর্তনের পথে হাঁটল এসি মিলান। কাগলিয়ারির বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলের হারের পর কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাবটি।সোমবার (২৫ মে) এক বিবৃতিতে ক্লাবটি আল্লেগ্রির বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। একইসঙ্গে দলের পারফরম্যান্স পুনর্গঠনের অংশ হিসেবে কয়েকজন শীর্ষ নির্বাহীকেও বরখাস্ত করা হয়েছে।সিরি আ মৌসুমের শেষ ভাগে একেবারেই ছন্দ হারায় মিলান। শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে তারা ৭০ পয়েন্টে মৌসুম শেষ করে পঞ্চম স্থানে। ফলে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া হয় তাদের।আরও পড়ুন: নাপোলিকে বিদায় বললেন কন্তে আল্লেগ্রি এর আগে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মিলানের দায়িত্বে ছিলেন। চলতি মৌসুমের শুরুতে দ্বিতীয় মেয়াদে তিনি আবারও ক্লাবটির হাল ধরেন। তবে মৌসুমের প্রথম অংশে শিরোপা লড়াইয়ে থাকলেও পরের অংশে ধারাবাহিক ব্যর্থতায় বড় ধস নামে দলের পারফরম্যান্সে।ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কোচের নাম পরে ঘোষণা করা হবে।
Go to News Site