Collector
দুটি ডিম কি একসঙ্গে খাওয়া যাবে? | Collector
দুটি ডিম কি একসঙ্গে খাওয়া যাবে?
Somoy TV

দুটি ডিম কি একসঙ্গে খাওয়া যাবে?

ডিম খেতে পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। যদিও এ সুপারফুডটি কখনও পুষ্টির ভাণ্ডার, আবার কখনও ভয় কোলেস্টেরল বাড়ার। ফলে ডিম খাওয়া নিয়ে এ ধোঁয়াশার মধ্যে থাকতেই হয়। দিনে ১টি ডিম সিদ্ধ খাওয়ায় খুব একটা ক্ষতি হয় না। বরং লাভই হয়। কিন্তু ২টি ডিম খেলে কী হতে পারে?বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ডিম খেলে শরীরে একাধিক পুষ্টির ঘাটতি পূরণ হয়। একটি ডিমে প্রায় ৭০ ক্যালোরি এবং ৬ গ্রাম প্রোটিন থাকে। এ ছাড়া ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, লুটিন, জিয়াজেনথিন এবং অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। সুতরাং, ডিম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। আপনি দুটি ডিম খেতে পারেন। কিন্তু সঙ্গে আর কী খাচ্ছেন আর কীভাবে খাচ্ছেন, এর ওপর অনেক কিছু নির্ভর করছে। চলুন ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের এ সংক্রান্ত এক প্রতিবেদন অনুযায়ী জেনে নেয়া যাক বিস্তারিত। ডিমের পুষ্টিগুণ ডিম শরীরে এনার্জি জোগায়। ডিমে থাকা কোলিন মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা বাড়ায় এবং লুটিন ও জিয়াজেনথিন চোখের যত্ন নেয়। এ ছাড়া ডিমে থাকা প্রোটিন পেশির ক্ষয় রোধ করে। অ্যামিনো অ্যাসিড একাধিক রোগের ঝুঁকি প্রতিরোধ করে। দিনের যে কোনও সময়ে ডিম খাওয়া যায়। তবে ব্রেকফাস্টে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের সঙ্গে ডিম খেলে সবচেয়ে ভালো। এছাড়া শাকসবজি, ফল, দানাশস্যের সঙ্গে ডিম খেলে ভালো উপকার মেলে। আরও পড়ুন: গরমে জামরুল খেলে কী ঘটে শরীরে? ডিমে কোলেস্টেরল একটি বড় ডিমে প্রায় ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। অর্থাৎ দুটি ডিমে তার পরিমাণ দ্বিগুণ। কাগজে-কলমে এই সংখ্যাটি বড় মনে হলেও এটি সমান ক্ষতিকর নয়। বিশেষজ্ঞদের মতে, ডিমে থাকা কোলেস্টেরল শরীরে বিশেষ প্রভাব ফেলে না। কিন্তু স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট রক্তে কোলেস্টেরল বাড়ানোর জন্য বেশি দায়ী। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং হার্ভার্ড হেলথের মতে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রতিদিন একটি বা দুটি ডিম হার্টের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। কিন্তু এর জন্য আপনার ডায়েটে ভারসাম্য থাকতে হবে। অর্থাৎ, ডিম স্বাস্থ্যকর উপায়ে খেতে হবে। ডিমের সঙ্গে যা খাওয়া উচিত নয় ডিমের সঙ্গে পালংশাক, টমেটো, ওটস, রুটি, ডাল ইত্যাদি খাওয়া উচিত। এগুলো স্বাস্থ্যের জন্য উপযোগী। কিন্তু বেকন, সসেজ, মাখন, চিজ, পাউরুটি বা প্রক্রিয়াজাত খাবার খেলে সমস্যা বাড়বে। তখন রক্তে কোলেস্টেরলের মাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। ডিমের সঙ্গে উচ্চ চর্বিযুক্ত খাবারগুলো না খাওয়াই ভালো। আরও পড়ুন: আমের খোসা খাওয়া ভালো নাকি খারাপ? এদিকে, বিশেষজ্ঞদের মতে, ডিম স্বাস্থ্যকর হলেও সবাই ২টি খেতে পারবেন না। বিশেষত যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের সতর্ক থাকা দরকার। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসে সপ্তাহে ৭টির বেশি ডিম খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এ ছাড়া কোলেস্টেরলের মাত্রা বেশি হলে বা কোলেস্টেরলের ফ্যামিলি হিস্ট্রি থাকলে ডিম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

Go to News Site