Somoy TV
ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।মঙ্গলবার (২৬ মে) এ তথ্য জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টা ২০ মিনিটের পর হঠাৎ আকাশে মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। এসময় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা ফলে দুই নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ হয়ে গেছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু করা হবে। ঘাটের এজিএম সালাম মিয়া বলেন, ঘাট এলাকায় একদিকে ঝড়ো বাতাস, অন্যদিকে ভারী বৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই সাময়িকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে।
Go to News Site