Collector
দীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরেছেন বালাম | Collector
দীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরেছেন বালাম
Jagonews24

দীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরেছেন বালাম

দীর্ঘদিন পর শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হয়েছে তার নতুন একক গান ও মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’। রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির ৫৮ সেকেন্ডের ট্রেলার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশের ঘোষণা দিয়েছিলেন বালাম। সেখানে তিনি জানিয়েছিলেন, তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেই মুক্তি পাবে গানটি ও এর অফিসিয়াল মিউজিক ভিডিও। গতকাল (২৫ মে) রাতে গানটি প্রকাশিত হয়েছে। বালামের এ গানটি তার অনুরাগীরা ভীষণ পছন্দ করেছেন। ‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’- এমন আবেগঘন কথায় সাজানো গানটি যৌথভাবে লিখেছেন বালাম ও রশিদ নিউটন। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন বালাম নিজেই। গানের ভিডিওতে একেবারেই ভিন্ন লুকে ধরা দিয়েছেন এই শিল্পী। কাঁধ ছোঁয়া ড্রেডলক চুল, মাথায় ব্যান্ডানা এবং গায়ে সুফি ঘরানার ডার্ক ফিউশন পোশাকে তাকে দেখা গেছে বেশ ব্যতিক্রমীভাবে। কখনও হাতে গিটার, আবার কখনও পাহাড়ি লাঠিতে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে গাইতে দেখা যায় তাকে। সব মিলিয়ে ভিডিওটিতে তৈরি হয়েছে এক আধ্যাত্মিক আবহ। আরও পড়ুন:‘সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি’, রহস্যময় স্ট্যাটাসে যা বললেন ন্যানসি ‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউল  জানা গেছে, ‘মাওলা’ গানটির দৃশ্যধারণ করা হয়েছে নেপালের কালিনচকে। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এবারের বড় চমক হিসেবে রয়েছেন বালামের স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়া। এই প্রথম কোনো মিউজিক ভিডিওতে বালামের বিপরীতে দেখা যাচ্ছে তাকে। ফলে সব মিলিয়ে ‘মাওলা’ নিয়ে দর্শক-শ্রোতাদের ভিন্ন ধরনের আবেদন তৈরি করেছে। এমএমএফ

Go to News Site