Collector
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ চার পরিচালকের ব্যাংক হিসাব তলব | Collector
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ চার পরিচালকের ব্যাংক হিসাব তলব
Somoy TV

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ চার পরিচালকের ব্যাংক হিসাব তলব

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ চার সাবেক পরিচালকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।সোমবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। অভিযোগ রয়েছে, ব্যাংকের অর্থ আত্মসাৎ, অনিয়মিত বিনিয়োগ গোপন, স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুবিধা প্রদান এবং বিদেশে অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে। আরও পড়ুন: ঈদের আগে যেসব এলাকায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, তার স্ত্রী তাহসিনা, সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল এবং তার স্ত্রী হাসিনা ইকবাল। বিএফআইইউ সূত্র জানায়, ব্যাংকের কিছু ঋণ ও পাওনা অবলোপনে অনিয়ম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আর্থিক সুবিধা প্রদান এবং সিএসআর খাতের অর্থ ব্যবহারের বিষয়েও তদন্ত চলছে। হিসাব ও লেনদেন বিশ্লেষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Go to News Site