Somoy TV
বিশ্বকাপ শুরুর আগে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে ইনজুরি পরিস্থিতি ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে দলটি, কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস সমস্যা কোচিং স্টাফকে নতুন করে ভাবতে বাধ্য করছে।সর্বশেষ ইনজুরির তালিকায় যুক্ত হয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনা। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরু থেকে খেলতে নামেন ৩৪ বছর বয়সি এই ডিফেন্ডার। তবে ম্যাচের এক পর্যায়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে তীব্র অস্বস্তি অনুভব করেন তিনি এবং দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন। একই জায়গায় আগেও তার সমস্যা থাকায় আশঙ্কা আরও বেড়েছে।যদিও তার চোটের প্রকৃতি ও গুরুতরতা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি, তবে বিশ্বকাপের খুব কাছাকাছি সময়ে এমন পরিস্থিতি দলে বাড়তি চাপ তৈরি করেছে।আরও পড়ুন: মেসিকে নিয়ে স্বস্তির খবর দিলো মায়ামি এর আগে আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আঙুলের চোটে ভুগছিলেন। পাশাপাশি ডিফেন্স লাইনে ক্রিস্টিয়ান রোমেরো এবং ঞ্জালো মন্টিয়েলের শারীরিক অবস্থাও নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।ফিফার নিয়ম অনুযায়ী আগামী ১ জুনের মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে। তবে ধারণা করা হচ্ছে, কোচ স্ক্যালোনি এর আগেই দল ঘোষণা করতে পারেন। শেষ মুহূর্তের অনিশ্চয়তা এড়াতে অতিরিক্ত খেলোয়াড় নিয়ে প্রস্তুতি ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও করছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
Go to News Site