Collector
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল স্বাভাবিক | Collector
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল স্বাভাবিক
Somoy TV

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল স্বাভাবিক

একঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার দিকে ওই দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।এর আগে বেলা সোয়া ১১টার দিকে প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ঈদে ঘরে ফেরা যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এ সময় বৃষ্টিতে ঈদে ঘরে ফেরা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।জানা যায়, বেলা ১১টা ২০ মিনিটের পর হঠাৎ আকাশে মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ভোগান্তিতেফলে দুই নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।যাত্রীরা জানান, এমনিতেই সড়কে গাড়ির চাপ বেশি থাকায় কোথাও কোথাও গাড়ি থেমে থেমে চলছে। এরপর এখন বৈরী আবহাওয়ায় ফেরি বন্ধ হলে ঘাটে অপেক্ষা করতে হয়; যা ভোগান্তির সৃষ্টি করে।আরও পড়ুন: ভারী বৃষ্টিতে সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধবিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর ১২টার দিকে আবার নিয়মিতভাবে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

Go to News Site