Somoy TV
ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার মধ্যে ২ হাজার ১২৫টি পোশাক কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে।মঙ্গলবার (২৬ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিএমইএ। এতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে চালু রয়েছে মোট ২ হাজার ১৩৪টি কারখানা। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি ও চট্টগ্রামে ৩৪০টি। এপ্রিলের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১২৮টি কারখানা, যা শতকরা ৯৯ দশমিক ৭২ শতাংশ। এরমধ্যে রয়েছে ঢাকার ১ হাজার ৭৯০টি ও চট্টগ্রামের ৩৩৮টি কারখানা। আরও পড়ুন: ঈদযাত্রায় সড়কের চাপ কমাতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি: বিজিএমইএ ঈদ বোনাস পরিশোধ করেছে মোট ২ হাজার ১২৫টি কারখানা, যা শতকরা ৯৯ দশমিক ৫৮ শতাংশ। এরমধ্যে রয়েছে ঢাকার ১ হাজার ৭৯০ টি ও চট্টগ্রামের ৩৩৫টি কারখানা। এছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করবে মোট ২ হাজার ২৩টি কারখানা, যা শতকরা ৯৪ দশমিক ৮০ শতাংশ। এদিকে, ২৪ ও ২৫ মে ঢাকা ছেড়েছে যথাক্রমে ১০৮টি ও ৬৬৪টি পোশাক কারখানার কর্মীরা। আজ ২৬ মে ঢাকা ছাড়বে যথাক্রমে ৭৭১টি পোশাক কারখানার কর্মী। আর আগামী ২৭ মে ২৫১টি পোশাক কারখানার কর্মীরা ঢাকা ছাড়বে।
Go to News Site