Collector
ঈদের আগে ত্বক উজ্জ্বল করবে সবার ঘরে থাকা যে জিনিস | Collector
ঈদের আগে ত্বক উজ্জ্বল করবে সবার ঘরে থাকা যে জিনিস
Somoy TV

ঈদের আগে ত্বক উজ্জ্বল করবে সবার ঘরে থাকা যে জিনিস

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করতে পারে আলু। এতে উপস্থিত ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও এনজাইম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক।জেনে নিন আলু যেভাবে ত্বককে উজ্জ্বল রাখে-আলু ত্বকের জন্য উপকারী- ১. প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট – আলুর রস ত্বকের কালো দাগ, পিগমেন্টেশন ও সানবার্ন কমাতে সাহায্য করে।২. ট্যান রিমুভার – ত্বকে জমে থাকা ট্যান ও ময়লা দূর করতে সাহায্য করে।৩. ব্রণের দাগ হালকা করে – আলুর অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ব্রণজনিত দাগ দূর করতে পারে।৪. ত্বক ময়েশ্চারাইজ করে – আলুর রস ত্বককে হাইড্রেটেড ও কোমল রাখতে সহায়তা করে। আরও পড়ুন: ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ম্যাজিকাল ফেসিয়ালআলু ব্যবহার করার উপায়আলুর রস: ১টি আলু ব্লেন্ড করে রস বের করুন। তুলার সাহায্যে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।আলু ও মধুর প্যাক: ২ চামচ আলুর রসের সঙ্গে ১ চামচ মধু মেশান। মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। এটি ত্বক নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে।আলু ও লেবুর রস: ১ চামচ আলুর রসের সঙ্গে ১ চামচ লেবুর রস মেশান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ব্রণের দাগ কমাতে ও ত্বক উজ্জ্বল করতে কার্যকর। আরও পড়ুন: এক ভেষজ তেলেই চুলের সব সমস্যার সমাধান! টিপস-১. সেনসিটিভ স্কিনের জন্য আগে হাতে প্যাচ টেস্ট করুন।২. প্রতিদিন নয়, সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।৩. বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন।

Go to News Site