Somoy TV
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ হিল বাকি (২৩) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।সোমবার (২৫ মে ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।র্যাব জানায়, আটক আব্দুল্লাহ হিল বাকির বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার বৈশকালা এলাকায়। তার বাবার নাম আবদুল কাশেম এবং মায়ের নাম সাবিনা আক্তার।মঙ্গলবার (২৬ মে) দুপুরে র্যাব-১১ ব্যাটেলিয়নের অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।আরও পড়ুন: বাংলাবান্ধায় ২৪ হাজার ৬০০ মার্কিন ডলারসহ ভারতীয় নাগরিক আটকসংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটক আব্দুল্লাহ হিল বাকি ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লার বুড়িচংয়ের শংকুচাইল এলাকায় অবস্থান করতেন। তিনি নিজেকে ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন এবং সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।র্যাব আরও জানায়, আটক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদক এনে নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ এবং বিক্রির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Go to News Site