Somoy TV
কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের লাউয়াছড়ায় সড়কে বিশাল আকৃতির একটি গাছ উপরে পড়েছে। এতে ওই সড়কে প্রায় ৪ ঘণ্টা চান চলাচল বিঘ্নিত হয়েছে।মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন গাছ কেটে সরানোর পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।এর আগে সোমবার (২৫ মে) রাত ৩টার দিকে কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ওই গাছটি উপড়ে পড়ে যান চলাচল বন্ধ থাকে।আরও পড়ুন: বৈরী আবহাওয়া: ২ নৌ রুটে ফেরি চলাচল বন্ধএ বিষয়ে কমলগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. ফয়েজ আহমেদ জানান, ভোররাতে কালবৈশাখী ঝড় আঘাত হানে কমলগঞ্জ উপজেলায়। এ ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে বিশাল আকৃতির একটি গাছ উপরে পড়ে। এতে ভোর থেকে এ সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। কমলগঞ্জ ফায়ার সার্ভিস অফিস খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে গাছ কেটে রাস্তা থেকে সরানো হয়। এর প্রায় ৪ ঘণ্টা পর এ রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
Go to News Site