Collector
আয়নায় ভাঙা চরিত্র | Collector
আয়নায় ভাঙা চরিত্র
Jagonews24

আয়নায় ভাঙা চরিত্র

মুখোশধারী মানুষ সে, কলম হাতে নীতির বুলি কয়,সত্যের সৈনিক সেজে সমাজজুড়ে সম্মানের মালা লয়।চোখে তার ভদ্রতার ছাপ, কথায় মানবতার গান,অথচ অন্তরজুড়ে লুকিয়ে থাকে লালসার অন্ধ ঝড়-তুফান। সংবাদে ন্যায় খোঁজে, বাস্তবে চরিত্রে গভীর দাগ,নারীর মোহে পথ হারিয়ে ভাঙে সম্পর্কের অনুরাগ।পরকীয়ার নেশায় মত্ত, রাত পোহালেই বদলায় মুখ,এক জীবনে বহু ছায়াপ্রেমে ডুবিয়ে রাখে সুখের দুঃখ। সমাজ তাকে ভালো মানুষ ভেবে দেয় শ্রদ্ধার আসন,কিন্তু আয়নার সামনে দাঁড়ালে জেগে ওঠে আসল বিবেকের শাসন। এমআরএম

Go to News Site