Jagonews24
আজ সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাত বিকেল থেকে অনেকটা কমে যেতে পারে। তবে রাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, আজকে সকাল থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হয়েছে। এখনো মেঘের একটা সেল আছে ঢাকার পূর্ব দিকে। রাতের মধ্যে থেমে থেমে বিক্ষিপ্তভাবে আরও বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল বুধবার (২৭ মে) ভোরে ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ। এদিকে, ঢাকাসহ নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলেও আজ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরএএস/এমকেআর
Go to News Site