Somoy TV
জামালপুর সদর উপজেলায় বালুবাহী ড্রামট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রত্না ভানু (৪৭) নামের এক নারী পথচারী নিহত হয়েছেন।মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত রত্না ভানু শেরপুর জেলার নকলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় একটি বালুবাহী ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ড্রামট্রাকটির ধাক্কায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারী রত্না ভানু ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক রিপনও গুরুতর আহত হন। আরও পড়ুন: ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩স্থানীয় লোকজন আহত চালককে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। পিবিআইয়ের (তদন্ত সংস্থা) প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।’ওসি আরও জানান, দুর্ঘটনার শিকার পিকআপ চালককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site