Collector
পঞ্চগড়ে নদীতে বালু তুলতে গিয়ে মিলল পরিত্যক্ত মর্টার শেল | Collector
পঞ্চগড়ে নদীতে বালু তুলতে গিয়ে মিলল পরিত্যক্ত মর্টার শেল
Somoy TV

পঞ্চগড়ে নদীতে বালু তুলতে গিয়ে মিলল পরিত্যক্ত মর্টার শেল

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত নদী করতোয়া থেকে বালু তুলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৮২ মিলিমিটারের মর্টার শেল উদ্ধার করা হয়েছে।সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ময়নাগুড়ি বিওপির বাংলার চর নামক স্থানের করতোয়া নদী থেকে বালু তোলার সময় মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা। পরে বিজিবির সহায়তায় পুলিশ মর্টাল শেলটি নিরাপদ স্থানে রাখে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের ময়নাগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪২৫ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলার চর নামক স্থানে করতোয়া নদী থেকে শ্রমিকরা বালু তোলার সময় ৮২ মিলিমিটারের মর্টার শেলটি দেখতে পায়। তাদের দাবি মর্টার শেলটি বালুর সঙ্গে উঠে আসে।আরও পড়ুন: পঞ্চগড়ে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ‘মুক্তিযুদ্ধের সময়ের’ মর্টার শেলতেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘মর্টাল শেলটি নিরাপদে রেখে আদালতে আবেদন পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবগত করা হচ্ছে।’

Go to News Site