Collector
কোরবানির হাটে হঠাৎ মহিষের ছোটাছুটি, গুঁতায় দুজনের মৃত্যু | Collector
কোরবানির হাটে হঠাৎ মহিষের ছোটাছুটি, গুঁতায় দুজনের মৃত্যু
Somoy TV

কোরবানির হাটে হঠাৎ মহিষের ছোটাছুটি, গুঁতায় দুজনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের গুঁতায় দুজনের মৃত্যু হয়েছে।রোববার (২৪ মে) রাতেই হাসপাতালে নেয়ার পথে একজন এবং সোমবার (২৫ মে) বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।এর আগে বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশুর হাটে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন: উপজেলার সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান (৫০) এবং কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে রুহুল আমীন (৪৫)।আরও পড়ুন:চট্টগ্রামে গরুর শিংয়ের গুঁতায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুপ্রত্যক্ষদর্শীরা জানান, সানন্দবাড়ী আকন্দপাড়া গ্রামের এক ব্যবসায়ী বিক্রির জন্য মহিষটি হাটে নিয়ে যান। হাটে পৌঁছানোর পর হঠাৎ মহিষটি ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ছোটাছুটি শুরু করে এবং আশপাশে থাকা লোকজনকে আক্রমণ করে। পরে মহিষের গুঁতা খেয়ে রুহুল আমিন, মজিবুর রহমানসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন থেকে রুহুল আমিন মারা যান।পরে মজিবুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।এ বিষয়ে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেবাশীষ শাহা বলেন, ‘রোববার হাটে মহিষের গুঁতায় দুজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন রাতেই মারা যান। অপরজন সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি।’

Go to News Site