Collector
কমলগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুই গ্রাম প্লাবিত | Collector
কমলগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুই গ্রাম প্লাবিত
Jagonews24

কমলগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুই গ্রাম প্লাবিত

মৌলভীবাজারের কমলগঞ্জে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়ার বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও গ্রাম প্লাবিত হয়। স্থানীয়রা জানান, ৩ দিন ধরে টানা বর্ষণের ফলে পাহাড়ি ঢলে লাউয়াছড়ার বাঁধ ভেঙে গেছে। ফলে লোকালয়ে প্রবল বেগে পানি ঢুকে পড়েছে। ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কয়েকটি গ্রামের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ভানুবিল গ্রামের বাসিন্দা আলী হোসেন ও ছনগাঁও গ্রামের রাধা কান্ত সিংহ বলেন, ঢলের পানিতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘পাহাড়ি ঢলে অন্তত ৭০ থেকে ৮০টি বাড়ির আঙিনা পানিতে তলিয়ে গেছে। গ্রামের সড়কগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।’ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দুই গ্রামের পরিস্থিতির খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাহিদুল ইসলাম/এএইচ/এমএস

Go to News Site