Collector
যে উপায়ে ফ্রিজে মাংস রাখলে স্বাদ ও পুষ্টিগুণ ঠিক থাকবে | Collector
যে উপায়ে ফ্রিজে মাংস রাখলে স্বাদ ও পুষ্টিগুণ ঠিক থাকবে
Somoy TV

যে উপায়ে ফ্রিজে মাংস রাখলে স্বাদ ও পুষ্টিগুণ ঠিক থাকবে

কোরবানির ঈদে একসঙ্গে অনেক মাংস সংরক্ষণ করতে হয়। কিন্তু সঠিকভাবে না রাখলে মাংসের স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। এমনকি ব্যাকটেরিয়া জন্মে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। তাই ফ্রিজে মাংস রাখার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি।১. গরম মাংস সরাসরি ফ্রিজে রাখবেন নাকোরবানির পর মাংস কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। গরম অবস্থায় ফ্রিজে রাখলে ভেতরে অতিরিক্ত বাষ্প তৈরি হয়, যা অন্য খাবারও নষ্ট করতে পারে। ২. ছোট ছোট ভাগ করে রাখুনএকসঙ্গে বড় পরিমাণ মাংস জমিয়ে না রেখে রান্নার প্রয়োজন অনুযায়ী ছোট প্যাকেটে ভাগ করুন। এতে বারবার পুরো মাংস বের করতে হবে না এবং গুণগত মানও ভালো থাকবে। আরও পড়ুন: কোরবানি ঈদের আগে ফ্রিজ পরিষ্কারের সহজ ৫ কৌশল ৩. পরিষ্কার প্যাকেট বা বক্স ব্যবহার করুনএয়ারটাইট বক্স, জিপলক ব্যাগ বা ফুড গ্রেড প্যাকেটে মাংস সংরক্ষণ করুন। এতে মাংসের গন্ধ ছড়াবে না এবং ফ্রিজ বার্ন হওয়ার ঝুঁকি কমবে। ৪. রক্ত ও অতিরিক্ত পানি ঝরিয়ে নিনমাংস ধুয়ে দীর্ঘ সময় ভিজিয়ে রাখবেন না। অতিরিক্ত পানি থাকলে বরফ জমে মাংসের স্বাদ নষ্ট হতে পারে। পানি ঝরিয়ে শুকনো করে সংরক্ষণ করুন। ৫. ফ্রিজের সঠিক তাপমাত্রা নিশ্চিত করুনফ্রিজের নরমাল অংশে ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং ডিপ ফ্রিজে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা ভালো। এতে দীর্ঘদিন মাংস ভালো থাকে। আরও পড়ুন: গ্যাসের খরচ কমাতে একই সিলিন্ডারে বেশিদিন রান্নার ৭ উপায় ৬. কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখুনকাঁচা মাংস কখনোই রান্না করা খাবারের পাশে রাখবেন না। এতে জীবাণু ছড়িয়ে খাবার দূষিত হওয়ার আশঙ্কা থাকে। ৭. তারিখ লিখে রাখুনপ্যাকেটের গায়ে সংরক্ষণের তারিখ লিখে রাখুন। পুরোনো মাংস আগে ব্যবহার করলে অপচয় কম হবে। ৮. বারবার গলিয়ে আবার জমাবেন নাএকবার ফ্রোজেন মাংস গলানোর পর আবার ডিপ ফ্রিজে রাখলে স্বাদ ও পুষ্টিগুণ কমে যায়। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই বের করুন।

Go to News Site