Collector
টস জিতে কোহলির বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠালো গিলের গুজরাট | Collector
টস জিতে কোহলির বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠালো গিলের গুজরাট
Jagonews24

টস জিতে কোহলির বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠালো গিলের গুজরাট

দেখতে দেখতে শেষের পথে চলে এলো আইপিএল ২০২৬। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর গুজরাট টাইটান্স। ধর্মশালায় টস জিতেছেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ আগে ব্যাটিং করবে রজত পাতিদারের নেতৃত্বাধীন বেঙ্গালুরু। আজ যে দল জিতবে সেই দল সরাসরি ফাইনালে নাম লেখাবে। হারা দলের সুযোগ থাকবে আরেকটি। তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের মধ্যে এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে। এমএমআর

Go to News Site