Collector
সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ | Collector
সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
Jagonews24

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের র‌্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, হাটিকুমরুল এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে তাড়াশের দিকে সিএনজিটি যাচ্ছিল। র‌্যাব অফিস এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে চালকসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় তাদের হাসপাতালে নিলে চিকিৎসকরা তিনজনকেই মৃত্যু ঘোষণা করেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জাগো নিউজকে জানান, নিহত তিনজনই পুরুষ। তবে এখন পর্যন্ত কারও নাম-পরিচয় জানা যায়নি। এম এ মালেক/এএইচ/এমএস

Go to News Site