Collector
বাজেটে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে, আশা স্পিকারের | Collector
বাজেটে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে, আশা স্পিকারের
Jagonews24

বাজেটে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে, আশা স্পিকারের

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী ৭ তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে। এই বাজেট অধিবেশন সবচাইতে গুরুত্বপূর্ণ অধিবেশন। আশা করা যাচ্ছে, সরকারি দল যে বাজেট পেশ করতে যাচ্ছে, তাতে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে ভোলার সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, ‌‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। তবে ইদানীংকালে শিশু ধর্ষণ বেড়ে গেছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা বার্তা পেয়েছি, তারা কঠিন ব্যবস্থা গ্রহণ করবেন। দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এ ধরনের অপরাধীদের দ্রুত শাস্তির বিধান নিশ্চিত করা হবে বলেও জানান হাফিজ উদ্দিন আহমেদ। জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস

Go to News Site