Collector
বাংলাদেশে ঢুকতে সীমান্তে বহু মানুষ, শুভেন্দু বললেন ‘জলদি ভাগো’ | Collector
বাংলাদেশে ঢুকতে সীমান্তে বহু মানুষ, শুভেন্দু বললেন ‘জলদি ভাগো’
Somoy TV

বাংলাদেশে ঢুকতে সীমান্তে বহু মানুষ, শুভেন্দু বললেন ‘জলদি ভাগো’

অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার। হোল্ডিং সেন্টার তৈরি করে শুরু হয়েছে বেআইনিভাবে থাকা ‘বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর তৎপরতা। এই প্রেক্ষাপটে এবার কড়া বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মঙ্গলবার (২৬ মে) প্রশাসনিক এক বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘এদের (অনুপ্রবেশকারী) চলে যাওয়া উচিত। ওই দেশের মুখপাত্র বলেছিলেন যে বাংলাদেশিদের ফেরত নেবেন। জলদি জলদি ভাগো। না হলে এই সরকার যা করার করবে।’ শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের কোর্টে পাঠানোর কোনো দরকার নেই। আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ-এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ-এর যা ভারত সরকার, বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, বাংলাদেশি প্রমাণ করে হস্তান্তর করে দেবে। আমাদের জেলে ৩ মাস, ৬ মাস, ২ বছর রেখে, আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার ওষুধ ওদেরকে দেব কেন? ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে। সেজন্য আইনটা এতদিন ছিল, ভোট ব্যাঙ্কের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি; আমরা ভোট ব্যাঙ্কের বাইরে গিয়ে, দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি।’ বিধানসভা ভোটের প্রচারে অনুপ্রবেশ ইস্যুকে বড়ভাবে তুলে ধরেছিল বিজেপি। ভোটে জিতে সরকার গঠনের পর অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে তৎপর হয়েছেন শুভেন্দু অধিকারী। আরও পড়ুন: সন্দেহভাজন ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ‘হোল্ডিং সেন্টারে’ রাখল পশ্চিমবঙ্গ পুলিশ ইতোমধ্যে স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। এর ৪৮ ঘণ্টার মধ্যেই মালদার ইংরেজবাজারে খোলা হয়েছে হোল্ডিং সেন্টার। এবার বাংলাদেশ সীমান্তবর্তী আরেক জেলা মুর্শিদাবাদেও হোল্ডিং সেন্টার খোলা করা হলো। স্থানীয় গণমাধ্যম বলছে, এই পরিস্থিতিতে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া ‘বাংলাদেশিদের মধ্যে এবার ফেরার তাড়া’! সোমবারের পর মঙ্গলবারও উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেছে বাংলাদেশে ঢুকতে চাওয়া বহু মানুষের ছবি। সূত্র: এবিপি

Go to News Site