Somoy TV
নরসিংদীর রায়পুরা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার আপন দাদার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় শিশুর বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।মঙ্গলবার (২৬ মে) দুপুরে নরসিংদী প্রেসক্লাব এলাকায় একটি গণমাধ্যম কার্যালয়ে এসে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই অভিযোগ করেন।ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, শিশুটির দাদা বজলুর রহমান ৯ মে বাড়িতে একা পেয়ে তার ১০ বছর বয়সী নাতনিকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা প্রতিবাদ করলে দাদা ও পরিবারের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।পরিবারের অভিযোগ, মূল ঘটনা আড়াল করতে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় শিশুর বাবার বিরুদ্ধে রায়পুরা থানায় ভাঙচুর ও গরু চুরির মামলা করা হয়। পরে ১৮ মে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পাঁচ দিন কারাভোগের পর ২৩ মে তিনি জামিনে মুক্তি পান। তার বৃদ্ধ বাবা একজন মুক্তিযোদ্ধা। তাই এলাকার প্রভাবশালী ব্যক্তিরা তার কথা শোনেন।আরও পড়ুন: সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১জেল থেকে মুক্ত হয়ে গত রোববার শিশুটির বাবা রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।তার দাবি, ধর্ষণচেষ্টার অভিযোগ ধামাচাপা দিতেই তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে দাদা বজলুর রহমান বলেন, ‘সে আমার নিজের ছেলে হয়েও আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। সে আমার বাড়িতে ভাঙচুর করায় আমি তার নামে মামলা করেছি। আমরা সামাজিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করছি। আমি আমার নাতনিকে ধর্ষণের চেষ্টা করিনি।’রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site