Collector
বরিশারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু | Collector
বরিশারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
Somoy TV

বরিশারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ মে) রাত ১০ টায় হাসপাতালের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা।বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বরিউল ইসলাম।মৃতরা হলো বরিশালের বাকেরগঞ্জের ভরপাশা গ্রামের বাসিন্দা বিপ্লব মল্লিকের ছেলে আরাফাত মল্লিক (১০) ও নগরীর বান্দ রোড এলাকার বজলু কমিশনারের ভাড়াটিয়া বেলালের ছেলে আকাশ (১০)।আরও পড়ুন: বরিশালে হামে থামছেই না মৃত্যুর মিছিল, উপসর্গে প্রাণ গেল আরও এক শিশুরশিশু আরাফাতের নানী বকুল বেগম জানান, সোমবার সকালে আরাফাত তার মায়ের সঙ্গে বরিশাল শহরে নানা বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকাল থেকে আরাফাত বাসা থেকে নিখোঁজ ছিল। পরে বিভিন্নস্থানে খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুকুর পাড়ে শিশুদের জুতা দেখতে পায়। পরে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে লাশ উদ্ধার করে।এ বিষয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বরিউল ইসলাম জানান, স্বজনদের মাধ্যমে খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুকুরে আধাঘণ্টা তল্লাশি চালিয়ে ওই শিশু দুইটির মরদেহ উদ্ধার করে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Go to News Site