Collector
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু | Collector
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Somoy TV

সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বৃষ্টির জমে থাকা পানিতে সাঁতার শিখতে গিয়ে আনাস (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ মে ) দুপুরে উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আনাস গ্রামের বাড়ি উপজেলার মির্জাপুর এলাকায় ওই এলাকার হাফিজুরের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, বাড়ির পাশে বৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া একটি ডোবায় দুপুরে সাঁতার শিখতে যায় আনাস। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় এক শিশু ডোবার পানিতে আনাসকে ভাসতে দেখে। পরে তার মা বাবাকে খবর দিলে তারা আনাসকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া।মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান ঐশী জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।আরও পড়ুন: হাটে হঠাৎ ছোটাছুটি শুরু করে মহিষ, গুঁতায় মারা যান দুজনমাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বৃষ্টির পানিতে জমে থাকা ডোবায় সাঁতার শিখতে গিয়ে শিশুটি নিখোঁজ হয় এবং পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Go to News Site