Somoy TV
হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্জন বাঁশঝাড়ে নিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।লোমহর্ষক এ ঘটনার পর থেকে হবিগঞ্জ সদর হাসপাতাল বেডে কাতরাচ্ছে শিশুটি। তবে স্থানীয়দের হাতে আটক এক অভিযুক্তকে পুলিশে সোপর্দ করেছে ক্ষুব্ধ জনতা।হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বড়চর গ্রাম। এখানেই বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার পথে নির্যাতনের শিকার হয় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক স্কুলছাত্রী। পরিবার ও পুলিশ জানায়, গত রোববার বিকেলে একই গ্রামের আফরোজ মিয়া ও তার এক সহযোগী শিশুটির মুখে গামছা বেঁধে পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা।লোকলজ্জা ও ভয়ের কারণে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া না হলেও সোমবার বিকেলে শিশুটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পর ২ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটি উপজেলার বড়চর গ্রামের বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। শিশু নির্যাতনের এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।আরও পড়ুন: সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১ভুক্তভোগীর মা বলেন, ‘আমার মেয়ের এই সর্বনাশ যারা করছে, আমি তাদের কঠিন বিচার চাই।’নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া জানান, ঘটনার পর প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের হয়েছে। অন্য আসামিকে ধরতেও অভিযান চলছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Go to News Site