Collector
বিশ্বকাপের দল ঘোষণা করল গতবার চমক দেখানো মরক্কো | Collector
বিশ্বকাপের দল ঘোষণা করল গতবার চমক দেখানো মরক্কো
Somoy TV

বিশ্বকাপের দল ঘোষণা করল গতবার চমক দেখানো মরক্কো

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে চমক দেখিয়েছিল মরক্কো। আরও একবার বিশ্বকাপের মঞ্চে অ্যাটলাস সিংহরা। আগের আসরের সাফল্য যে ফ্লুক ছিল না, এবার তা প্রমাণের চ্যালেঞ্জ আশরাফ হাকিমি-ব্রাহিম দিয়াজদের সামনে। ২০২৬ বিশ্বকাপে মরক্কো নামছে নিজেকে বিশ্ব ফুটবলের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে। তাদের স্বপ্ন, আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে জায়গা করে নেওয়া।মঙ্গলবার (২৬ মে) রাতে মরক্কোর কোচ মোহাম্মদ ওহবি আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। নিজের প্রথম বড় অ্যাসাইনমেন্টে প্রত্যাশিতভাবেই বড় তারকাদের সবাইকে নিয়েই দল সাজিয়েছেন ওহবি। তবে তার সবচেয়ে বড় দুশ্চিন্তা আশরাফ হাকিমির ফিটনেস। উরুর চোটের কারণে পিএসজির এই ফুল-ব্যাক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মিস করতে পারেন, যদিও ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে মরক্কোর গ্রুপপর্বের ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে।অ্যাটলাস লায়ন্সদের জন্য স্বস্তির আরেক নাম অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বুনু। পাশাপাশি আক্রমণভাগে আছেন ব্রাহিম দিয়াজ, যিনি আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে বিতর্কিত পেনাল্টি মিস করায় শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা এখনো ভুলতে পারেননি। আরও পড়ুন: ঈদের আগে সুখবর দিল বাফুফে, ফুলহ্যামের সেরা প্রতিভা খেলতে রাজি বাংলাদেশের জার্সিতেশেষ পর্যন্ত অবশ্য সিএএফের সিদ্ধান্তে সেই শিরোপা পেয়েছিল মরক্কো। এবার তারা আবারও মাঠের লড়াইয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়।এবারের বিশ্বকাপেও ডার্কহর্স মনে করা হচ্ছে মরক্কোকে। গ্রুপ 'সি'তে মরক্কোর প্রতিপক্ষ হিসেবে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতি। আগামী ১৪ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো। এরপর ২০ জুন স্কটল্যান্ড ও ২৫ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের অভিযান শেষ করবে তারা। আরও পড়ুন: বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০ অঘটনমরক্কোর চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:গোলরক্ষক: ইয়াসিন বুনু (আল হিলাল), মুনির এল কাজুই (আরএস বারকান), আহমেদ রেদা তাগনাউতি (এএস ফার);ডিফেন্ডার: নুসায়ের মাজরাউই (ম্যানচেস্টার ইউনাইটেড), আনাস সালাহ-এদ্দিন (পিএসভি), ইউসেফ বেলাম্মারি (আল আহলি), নায়েফ আগুয়ের্দ (মার্শেই), শাদি রিয়াদ (ক্রিস্টাল প্যালেস), ঈসা দিওপ (ফুলহ্যাম), রেদুয়ান হালহাল (মেচালেন), আশরাফ হাকিমি (পিএসজি), জাকারিয়া এল ওয়াহদি (গেঙ্ক);মিডফিল্ডার: সামির এল মৌরাবেত (স্ট্রাসবুর্গ), আইয়ুব বুয়াদি (লিল), নিল এল আয়নাউই (এএস রোমা), সোফিয়ান আমরাবাত (রিয়াল বেতিস), আজুদ্দিন উনাহি (জিরোনা), বিলাল এল খানুস (স্টুটগার্ট), ইসমাইল সাইবারি (পিএসভি);ফরোয়ার্ড: আব্দে ইজ্জালজুলি (রিয়াল বেতিস), শামসউদ্দিন তালবি (সান্ডারল্যান্ড), সৌফিয়ানে রাহিমি ( আল আইন), আইয়ুব এল কাবি (অলিম্পিয়াকোস), ব্রাহিম দিয়াজ (রিয়াল মাদ্রিদ), ইয়াসিন গেসিম (স্ট্রাসবুর্গ) এবং আইয়ুব আমাইমুনি (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট) ।রিজার্ভ খেলোয়াড়: এল মেহদি আল হারার (রাজা কাসাব্লাঙ্কা ), আমিনে সাবি (অঁজের) এবং মারওয়ান সাদানে (আল ফাতেহ)।

Go to News Site