Collector
দেশের একাধিক জেলায় কালবৈশাখী ও বজ্রপাতের সতর্কবার্তা | Collector
দেশের একাধিক জেলায় কালবৈশাখী ও বজ্রপাতের সতর্কবার্তা
Jagonews24

দেশের একাধিক জেলায় কালবৈশাখী ও বজ্রপাতের সতর্কবার্তা

দেশের একাধিক জেলায় আজ বুধবার (২৭ মে) সকাল থেকে বজ্রঝড়ের সঙ্গে বজ্রপাত সংঘটিত হচ্ছে। সেই সঙ্গে আরও অনেক জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকালে এ বিষয়ে একাধিক সতর্কবার্তা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়, এই মুহূর্তে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বজ্রঝড়ের সঙ্গে বজ্রপাত সংঘটিত হচ্ছে, যা পরবর্তীতে দক্ষিণ, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের জেলাগুলো অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আরেক বার্তায় জানানো হয়, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও চাঁদপুর জেলার কিছু স্থানে সকাল ১০টার মধ্যে একাধিকবার ঝড়ো হাওয়াসহ বজ্রপাত বা বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। একই সম্ভাবনার কথা জানানো হয় যশোর, ঢাকা, গাজীপুর, নরসিংদী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ ও পাবনা জেলার কিছু স্থানের জন্য। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয় বার্তায়। একিউএফ/এমএস

Go to News Site