Collector
ঈদে মজাদার দুই পদ | Collector
ঈদে মজাদার দুই পদ
Somoy TV

ঈদে মজাদার দুই পদ

কোরবানি ঈদ এলেই ঘরে ঘরে শুরু হয় নানা সুস্বাদু খাবার তৈরির আয়োজন। আর সুস্বাদু খাবারের আয়োজনে অন্যতম আলু দিয়ে গরুর মাংসের শাহী রেজালা এবং পেশোয়ারি বিফের স্বাদ।আসুন এক নজরে জেনে নিই, আলু দিয়ে গরুর মাংসের শাহী রেজালা এবং পেশোয়ারি বিফ রান্নার সহজ রেসিপি- আলু দিয়ে গরুর মাংসের শাহী রেজালা রেসিপি প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে গরুর মাংসের শাহী রেজালা তৈরি করতে প্রয়োজন হবে ১ কেজি গরুর মাংস, সিদ্ধ আলুর টুকরা ১২টি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ২ চামচ, রসুন বাটা ২ চামচ, হলুদ ১ চামচ, জিরা ১ চামচ, ধনিয়া ১ চামচ, কিশমিশ ১৫ টি, আলু বুখারা ১০টি, টক দই ১ কাপ, বাদাম বাটা ১ চামচ, চিনি ১ চামচ, কাঁচা মরিচ বাটা ১/২ চামচ, জয়ফল- জয়ত্রী ১ চামচ, গরম মসলা গুঁড়া ১ চামচ, তেজপাতা ৪ টি ও সয়াবিন তেল ১/২ কাপ। যেভাবে তৈরি করবেন: প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিন। এবার সব উপকরণ পরিমাণমতো নিয়ে একসাথে মিশিয়ে ঘণ্টাখানেক মেরিনেট করে রেখে দিন। মাংস মেরিনেট হয়ে গেলে চুলায় বসিয়ে দিন একটি সসপ্যান। সসপ্যানে তেল গরমে করে পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মসলা দিয়ে মেরিনেট করা মাংস দিয়ে দিন। আরও পড়ুন: ঈদে মজাদার দুই পদ মাঝারি আঁচে মাংস ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন ১০ মিনিটের মতো। এ সময়ের মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে পারেন যেন চুলার তাপে সসপ্যানে মাংস না লেগে যায়। মাংস সেদ্ধ হয়ে আসলে সিদ্ধ আলু, কিশমিশ ও আলুবোখারা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে মৃদু আঁচে আরও কিছু সময় রান্না করুন। এ পর্যায়ে লবণ ঠিকঠাক হয়েছে কিনা দেখে নিন। অল্প কিছু সময়ের মধ্যেই মাংস থেকে তেল উঠতে শুরু করবে। তেল উঠতে শুরু করলেই চুলা থেকে নামিয়ে নিন গরুর মাংসের সুস্বাদু শাহী রেজালা। পেশোয়ারি বিফ রেসিপি পাকিস্তান, আফগানিস্তানে গরুর মাংস রান্নায় বেশি মশলা ব্যবহার করা হয় না। মধ্য এশিয়ার জনপ্রিয় এ খাবার বাংলাদেশেও জনপ্রিয় হতে শুরু করেছে। প্রয়োজনীয় উপকারণ: চর্বি ও হাঁড়সহ গরুর মাংস টুকরো ১২টি, পানি ১ লিটার, ঘি ১/২ চামচ, লবণ পরিমাণমতো, আলুর টুকরো ১২টি, কাঁচামরিচ ২টি, ধনিয়া পাতা পরিমাণ মতো, আদা কুচি ২টেবিল চামচ, টমেটো ২টি (কুচি), গোলমরিচ গুঁড়া পরিমাণমতো। যেভাবে করবেন: একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে নিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিন। মাংস সিদ্ধ না হলে প্রয়োজনে গরম পানি মিশিয়ে নিন। একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করুন মাংস সিদ্ধ ও নরম হওয়া পর্যন্ত। মাংস সিদ্ধ ও নরম হয়ে হাড় থেকে আলাদা হতে শুরু করলে পাত্রে ঢেলে গরম গরম পেশোয়ারি গরুর মাংস ও এর ঝোলের স্বাদ উপভোগ করুন। আরও পড়ুন: বৃষ্টির দিনে বিকেলের নাশতায় মুখরোচক ৪ খাবার

Go to News Site