Somoy TV
নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলারে ঈদের ঘরমুখো যাত্রী পরিবহন করায় ভোলার ইলিশা সংলগ্ন মেঘনা নদী থেকে দুটি স্টিল বডি ট্রলারসহ তিনজনকে আটক করা হয়েছে।বুধবার (২৭ মে) সকাল ৭টায় ভোলা সদর থানাধীন ইলিশা লঞ্চ ঘাট সংলগ্ন এলাকায় নৌপথে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ইউসুফ মাঝির ছেলে মো. রাসেল, লক্ষ্মীপুর সদর উপজেলার রহমনীমোহন গ্রামের মাহমুদ হোসেনের ছেলে মো. মহসিন এবং একই এলাকার আবদুল খালেকের ছেলে হারুন অর রশিদ। আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, ঈদুল আযহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে লক্ষ্মীপুর থেকে ইলিশা নৌরুটে অবৈধভাবে যাত্রী পারাপারের সময় দুটি ট্রলারসহ তাদের আটক করা হয়। পরে জব্দকৃত ট্রলার ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করা হয়েছে।
Go to News Site