Collector
মৌলভীবাজার পৌর ঈদগাহে হবে ঈদের প্রধান তিন জামাত, কখন? | Collector
মৌলভীবাজার পৌর ঈদগাহে হবে ঈদের প্রধান তিন জামাত, কখন?
Somoy TV

মৌলভীবাজার পৌর ঈদগাহে হবে ঈদের প্রধান তিন জামাত, কখন?

প্রতি বছরের মতো এবারও মৌলভীবাজার পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২৮ মে) প্রথম জামাত সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার পৌরসভা সূত্রে জানা গেছে, প্রথম জামাতের ইমামতি করবেন হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম। সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ। আরও পড়ুন: সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত দ্বিতীয় জামাতের ইমামতি করবেন মুফতি মাওলানা সামছুজ্জোহা। সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা হাম্মাদ বিল্লাহ। তৃতীয় জামাতের ইমামতি করবেন মাওলানা আকিল উদ্দিন। সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা কারী মুহররম আলী।

Go to News Site