Somoy TV
রাজশাহীতে এবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়। তবে বৃষ্টি বা আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদে।সেই ক্ষেত্রে মুসল্লিদের সংখ্যা বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পরপর দ্বিতীয় ও তৃতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৭টা ও ৮টায় টিকাপাড়া মহানগর ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে একই সময়ে টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের নামাজ আদায় করা হবে। সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সাহেব বাজার জিরোপয়েন্টে বড় মসজিদ সংলগ্ন এলাকায়। পাশাপাশি রাজশাহীর ঐতিহাসিক বাঘা শাহী মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। আরও পড়ুন: সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন বৃষ্টি না হলে রাজশাহীর অধিকাংশ এলাকায় ঈদের জামাত ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে নিজ নিজ এলাকার মসজিদেই মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন। এদিকে ঈদুল আজহা যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহীতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে সরকারি ভবন ও সড়কসমূহে আলোকসজ্জা ও সাজসজ্জার ব্যবস্থা করা হবে।
Go to News Site