Jagonews24
ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়ক নিরব হোসাইন। ‘নায়কের নায়িকা’ শিরোনামের এই বিশেষ সেলিব্রেটি শোয়ে তার সঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় সাত নায়িকাকে। জানা গেছে, এটি প্রচলিত কোনো চ্যাট শো নয়। বরং সাত পর্বের একটি জমকালো পডকাস্ট সিরিজ। প্রতিটি পর্বে নিরবের অতিথি হয়ে হাজির হবেন একেকজন জনপ্রিয় অভিনেত্রী। অনুষ্ঠানে অংশ নিচ্ছেন পূর্ণিমা, অপু বিশ্বাস, পরীমনি, ববি হক, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা এবং কেয়া পায়েল। অনুষ্ঠানটি নিয়ে নিরব হোসাইন বলেন, এটি একেবারেই আড্ডাধর্মী আয়োজন। অতিথিদের সঙ্গে গল্পের ছলে উঠে আসবে তাদের ক্যারিয়ার, ব্যক্তিজীবন, সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার পেছনের নানা অজানা গল্প। আরও পড়ুন:‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউলদীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরেছেন বালাম তিনি আরও জানান, দর্শকরা এই আয়োজনে তারকাদের একেবারে ভিন্ন রূপ দেখতে পাবেন। ঈদের দিন ২৮ মে থেকে আগামী ৩ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় জিটিভি-তে প্রচার হবে ‘নায়কের নায়িকা’র নতুন পর্ব। এমআই/এমএমএফ/জেআইএম
Go to News Site