Jagonews24
ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো বর্ণিল আয়োজন করে থাকে। সে আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হয় সিনেমা। এবারও ব্যতিক্রম হচ্ছে না। বিনোদনের খোরাক যোগাতে পাঁচ থেকে সাত দিনের বিশেষ আয়োজন করেছে চ্যানেলগুলো। এই আয়োজনে যেসব সিনেমা দেখানো হবে তার তালিকা দেওয়া হলো- ‘নীলচক্র’: চ্যানেল আইয়ে ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমাটি প্রচার হবে। এটি পরিচালনা করেছেন মিঠু খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী প্রমুখ। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’: এটিও চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে। পরিচালনায় রয়েছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ। ‘সর্দারবাড়ির খেলা’: এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টা ২০ মিনিট সিনেমাটি দেখানো হবে। এটি পরিচালনায় রয়েছেন রাখাল সবুজ। সিনেমাটিতে অভিনয় করেছেন জিয়াউল রোশান, বুবলী প্রমুখ। ‘সাবা’: চ্যানেল আইয়ে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ। ‘দাগি’: বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে সিনেমাটি প্রচার হবে। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। ‘উৎসব’: মাছরাঙা টিভিতে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ১০ মিনিটে সিনেমাটি দেখানো হবে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী প্রমুখ। ‘টগর’: চ্যানেল আইয়ে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমাটি প্রচার হবে। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। এতে অভিনয় করেছেন আদর আজাদ, পূজা চেরি প্রমুখ। ‘জয়া আর শারমিন’: চ্যানেল আইয়ে সিনেমাটি ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে। এটি পরিচালনা করেছেন পিপলু আর খান। এতে অভিনয় করেছেন জয়া আহসান, মহসিনা আক্তার প্রমুখ। ‘ময়নার চর’: এটিএন বাংলায় ঈদের পঞ্চম দিন বেলা ২টা ৩০ মিনিটে সিনেমাটি প্রচার হবে। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। সিনেমাটিতে অভিনয় মামনুন ইমন, সুস্মি রহমান প্রমুখ। আরও পড়ুন:‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউল দীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরেছেন বালাম ‘বাড়ির নাম শাহানা’: চ্যানেল আইয়ে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমাটি দেখানো হবে। এটি পরিচালনা করেছেন লিসা গাজী। এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, আনান সিদ্দিকা প্রমুখ। এমআই/এমএমএফ
Go to News Site