Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কে প্রাইভেটকার ও গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটেরচটি এলাকার জৈন্তিয়া গেইট সংলগ্ন একটি আইসক্রিম ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির জন্য চিকনাগুল পশুর হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। পথে সিলেটগামী গরুবাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১২-২২৪৮) এবং বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৯-৯৭৯৭) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর পিকআপে থাকা তিন যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদের Read More
Go to News Site