Collector
‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্রের পরিচালক অনীক দত্তের মৃত্যুতে টালিউডে শোকের ছায়া | Collector
‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্রের পরিচালক অনীক দত্তের মৃত্যুতে টালিউডে শোকের ছায়া
Somoy TV

‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্রের পরিচালক অনীক দত্তের মৃত্যুতে টালিউডে শোকের ছায়া

‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্রের পরিচালক অনীক দত্তের মৃত্যুতে টালিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার আকস্মিক প্রয়াণের খবরে স্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ। মৃত্যুর খবর পেয়ে শ্রীলেখা, রুদ্রনীলসহ হাসপাতালে ছুটে গেছেন অনেক অভিনেতা-অভিনেত্রী।পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, বুধবার অনীক দত্ত হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান। ঢাকুরিয়ার কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা সংকটজনক বলে জানান চিকিৎসকরা। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন পরিচালক। পরে সেখানেই তার মৃত্যু হয়।২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠেন অনীক। ভৌতিক কাহিনীর আড়ালে রাজনৈতিক ও সামাজিক যে শ্লেষ উঠে এসেছিল সেই ছবিতে, তা বাংলা ছবিতে ‘মাইলস্টোন’ বলে রসিকজনেরা মনে করেন। একই ধাঁচে পরের ছবি ‘আশ্চর্য প্রদীপ’-এও একই বার্তা দিয়েছিলেন পরিচালক অনীক।আরও পড়ুন: ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্রের পরিচালক অনীক দত্তের মৃত্যু!ভারতের বাংলা চলচ্চিত্রের সমকালীন নির্মাতাদের মধ্যে অনীক দত্ত গুরুত্বপূর্ণ নাম। ব্যঙ্গ, সমাজ-রাজনীতি, সাহিত্যনির্ভর গল্প আর বুদ্ধিদীপ্ত রসবোধ-এই চার উপাদান তার সিনেমাকে আলাদা পরিচিতি দিয়েছে। মূলধারার বাইরে দাঁড়িয়ে তিনি এমন সব গল্প বলেছেন, যেখানে বিনোদনের পাশাপাশি থাকে সামাজিক পর্যবেক্ষণ এবং তীক্ষ্ণ মন্তব্য।অনীক দত্ত জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। চলচ্চিত্রে আসার আগে দীর্ঘ সময় বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা তার সিনেমার ভাষায়ও প্রভাব ফেলেছে। সংলাপ, দৃশ্য নির্মাণ ও ব্যঙ্গাত্মক উপস্থাপনায় বিজ্ঞাপনী জগতের ছাপ স্পষ্টভাবে দেখা যায়।

Go to News Site