Collector
আদ-দ্বীন হাসপাতালে নিহত ৬ নবজাতকের পরিচয় মিলল, যমজ সন্তান হারালেন এক দম্পতি | Collector
আদ-দ্বীন হাসপাতালে নিহত ৬ নবজাতকের পরিচয় মিলল, যমজ সন্তান হারালেন এক দম্পতি
Somoy TV

আদ-দ্বীন হাসপাতালে নিহত ৬ নবজাতকের পরিচয় মিলল, যমজ সন্তান হারালেন এক দম্পতি

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও নবজাতক ওয়ার্ডে অস্বাভাবিকভাবে মারা যাওয়া ছয় নবজাতকের পরিচয় পাওয়া গেছে। বুধবার (২৭ মে) হাসপাতাল ও পুলিশ সূত্রে ছয়টি শিশুর নাম, বয়স এবং তাদের মা-বাবার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।নিহত শিশুদের মধ্যে দুজনের বয়স ৩ দিন এবং তিন জনের বয়স ৪ দিন ছিল বলে জানা গেছ। বাকি একজনের বয়স জানা যায়নি। তবে এরমধ্যে এক দম্পতি তাদের যমজ দুই ছেলে সন্তান হারিয়েছেন। নিহতের সবাই ঢাকা ও আশপাশের এলাকার বাসিন্দা।নিহত শিশুরা হলো- ১. মিমি (কন্যা সন্তান): বয়স ৩ দিন। বাবার নাম আকায়িদ। বাড়ি মুন্সীগঞ্জ।২. ফারিহা (কন্যা সন্তান): বয়স ৩ দিন। বাবার নাম সাইদুল। বাসা ঢাকার দোহারে।৩. নাজমা বেগমের ১ম সন্তান (পুত্র সন্তান): বয়স ৪ দিন। বাবার নাম হাসান সরদার। বাসা রাজধানীর মাদারটেকে।৪. নাজমা বেগমের ২য় সন্তান (পুত্র সন্তান): এটি ওই মায়ের যমজ সন্তানের দ্বিতীয়জন, বয়স ৪ দিন।অর্থাৎ, মাদারটেকের হাসান সরদার ও নাজমা বেগম দম্পতি তাদের চার দিন বয়সী দুটি যমজ সন্তানকেই এই মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়েছেন।৫. জান্নাত (পুত্র সন্তান): বাবার নাম শান্ত। বাড়ি কেরানীগঞ্জের রুহিতপুর।৬. ফাহিমা (কন্যা সন্তান): বয়স ৪ দিন। বাবার নাম হাবিবুর রহমান। বাসা রাজধানীর উত্তর কাফরুল।এই শিশুরা বিভিন্ন সময়ে হাসপাতালের এনআইসিইউ ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল।এর আগে আজ বুধবার সকালে আদ-দ্বীন হাসপাতালে হঠাৎ অসুস্থ হয়ে এই ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। অভিভাবকরা শুরু থেকেই এসির গ্যাস লিকেজ ও হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলে আসছিলেন।পুলিশ ও সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। শিশুদের পরিচয় নিশ্চিত হওয়ার পর এখন আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Go to News Site