Collector
ঈদের দিনের আবহাওয়া বার্তায় দুঃসংবাদ | Collector
ঈদের দিনের আবহাওয়া বার্তায় দুঃসংবাদ
Somoy TV

ঈদের দিনের আবহাওয়া বার্তায় দুঃসংবাদ

লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।বুধবার (২৭ মে) সন্ধ্যা আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদের দিন (২৮ মে) রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এছাড়া সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আরও পড়ুন: সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আরও পড়ুন: কক্সবাজারের আকাশে বজ্রমেঘ, ঈদের দিনে আবহাওয়া নিয়ে যে বার্তা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী সপ্তাহে পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কাও রয়েছে। আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

Go to News Site