Collector
আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন করলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক | Collector
আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন করলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
Somoy TV

আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন করলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের মহাপরিচালক, পরিচালক, সহকারী পরিচালক এবং নবজাতকদের নিবিড় পরিচর্যার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে চান।এসময় তিনি নিহত নবজাতকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুদের চিকিৎসা ব্যয় ও হাসপাতালের বিল মওকুফের পাশাপাশি মরদেহ নিজ নিজ বাসস্থানে পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘যে মায়েরা তাদের সন্তানদের নিয়ে আনন্দের সঙ্গে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন, এই মর্মান্তিক ঘটনায় তাদের সব আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।’আরও পড়ুন: একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু নিয়ে যা জানাল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষতিনি আরও বলেন, ‘ঘটনার পেছনে কারও গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে একই ধরনের জটিলতায় আক্রান্ত অন্য কোনো নবজাতক হাসপাতালে রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি।’উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা জানার সাথে সাথেই ডা. রফিক দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

Go to News Site