Somoy TV
ময়মনসিংহ নগরীর কোরবানির বর্জ্য ঈদের দিন সন্ধ্যা ৬ টার মধ্যেই পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। আর এদিন সকালের মধ্যেই পশুর হাটগুলোর বর্জ্যও পরিষ্কার হবে বলেও জানান তিনি।বুধবার দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রশাসক।রুকুনোজ্জামান রোকন বলেন, ‘আমাদের নগরে কোরবানির বর্জ্য সাধারণত দুপুর ২ টার পর থেকে পাওয়া যায়। আমরা দুপুর ৩ টা থেকে ৬টা পর্যন্ত এই ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য পরিস্কারে কাজ করবো। আমিসহ ৮০০ কর্মী মাঠে একযোগে কাজ করবো। যাতে সন্ধ্যার আগেই শহরে কোথাও কোনো জায়গায় কোনো বর্জ্য না থাকে।’তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের প্রত্যেকটা পরিচ্ছন্নতাকর্মীকে আলাদাভাবে পাঁচ হাজার টাকা ঈদ বোনাস দিয়েছেন যাতে তারা উৎসাহ নিয়ে কাজটি করে। পরিচ্ছন্নতাকর্মীরা কথা দিয়েছেন তারা সঠিকভাবে কাজটি সম্পন্ন করবেন। আমরা এবার আলোকিত ঈদ করতে চাই নগরবাসীকে নিয়ে। আরও পড়ুন: ময়মনসিংহে ঈদের জামাত কোথায় কখন?প্রশাসক আরও বলেন, ‘গত রাতে তিনটা পর্যন্ত আমি বিভিন্ন হাট ভ্রমণ করেছি। আমাদের প্রত্যেক হাটে ইজারাদার নির্ধারিত রেটের চেয়ে আরও কম মূল্যে তারা খাজনা আদায় করছে। সিটি করপোরেশনের বিভিন্ন রাস্তায় চেক করছি, কোথাও কোন চাঁদাবাজি হচ্ছে না। অন্য যেকোনোবারের চেয়ে নিরাপদভাবে গরু কেনাবেচা করতে পারছে মানুষ। ফজরের নামাজের পরেই হাটগুলো পরিষ্কার হয়ে যাবে। সব হাটে আমাদের পানির গাড়ি এবং ময়লা গাড়ি একসাথে শুরু করবে। এখন যা বর্জ্য সেটা নিয়ে যাবে।’নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা নিজের ঘরটি যেভাবে পরিস্কার রাখেন এই নগরকে পরিস্কার রাখতেও আমাদের সহযোগিতা করবেন। কোনো ড্রেনে বর্জ্য ফেলবেন না, রাস্তায় ফেলবেন না। আমরা ঘরে ঘরে একটি করে ব্যাগ ও ব্লিচিং পাউডার পৌঁছে দিয়েছি। ময়লাগুলো ব্যাগে ভরে রাখবেন আমাদের কর্মীরা গিয়ে নিয়ে আসব।এরপর নগরের কেন্দ্রীয় আঞ্জুমান গাহ ময়দান পরিদর্শনে যান সিটি করপোরেশনের প্রশাসক। এ সময় তিনি বলেন, আবহাওয়া ঠিক থাকে আশা করি মুসল্লিরা ভালো পরিবেশে নামাজ পড়বে এবং কোথাও কোন ধরনের কোন আবর্জনা থাকবে না। এখানে আমাদের দুটি টিম কাজ করছে।
Go to News Site