Somoy TV
ডনাল্ড ট্রাম্প এখন বাংলাদেশের রাজধানীর ঢাকার জাতীয় চিড়িয়াখানায়। বিশ্ব নন্দিত ও বিশ্বব্যাপী ভাইরাল হওয়ার কারণেই ডনাল্ড ট্রাম্পের আশ্রয় হয়েছে মানুষের চিত্তবিনোদনের স্থানে।না মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কথা বলছি না। এই ট্রাম্প মূলত বাংলাদেশের কোরবানির হাট থেকে ভাইরাল অ্যালবিনো জাতের আলোচিত মহিষ। যেটি পুরো কুরবানির পশুর হাট চলাকালীন আলোচনায় ছিল তার অদ্ভুত আকৃতির মুখমণ্ডল আর মাথার সোনালী চুলের কারণে। যা দেখতে অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতই। এসব কারণেই এই মহিষটির মালিক আদর করে নাম রেখেছে ডনাল্ড ট্রাম্প। যা নারায়ণগঞ্জ এর একটি বাজার থেকে প্রথমে ভাইরাল হয়, পরে তা নজরে পড়ে বিশ্বের নামকরা প্রভাবশালী আন্তজার্তিক গণমাধ্যম গুলোতেও। বিরল প্রজাতির এই মহিষ দেশের দ্বিতীয়টি নেই এই কথা সরকারের দৃষ্টিতে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপে কোরবানি দেয়া বাতিল করে মালিকের কাছ থেকে প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে আসে জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে গয়াল, মায়া হরিণ আর চিতাবাঘের পাশের সেড নাম্বার ৭তে রাখা হয়। কোরবানির ঈদের দিন থেকেই ট্রাম্প স্বদৃশ্য মহিষটি দেখতে পারবেন দর্শনার্থীরা। আরও পড়ুন: চোরাই পথে আনা মহিষের আক্রমণে সিলেটে আহত ১২ অ্যালবিনো জাতের আলোচিত মহিষ 'ডনাল্ড ট্রাম্পের ওজন ৭০০ কেজি। দেখতে অদ্ভুত হলেও মোটেও শান্ত নয় তাই দর্শনার্থীদের দূর থেকে দেখার পরামর্শ কর্তৃপক্ষের। মায়াবী ভাইরাল ট্রাম্প চিড়িয়াখানায় স্থান পাওয়ায় খুশি মহিষটি যারা লালনপালন করেছেন তারাও। কিছুটা কষ্ট হলেও কোরবানি না হয়ে জীবিত থেকে মানুষের বিনোদনের খোরাক হওয়ায় পাচ্ছেন মানসিক শান্তি পাচ্ছেন বলে জানান মহিষটির মালিকপক্ষ। জানা যায়, প্রায় ১ বছর আগে রাজশাহীর একটি হাট থেকে এলভিনো জাতের গোলাপি রঙের বিরল প্রজাতির মহিষটি নিজ খামারের জন্য কিনে আনেন নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা। মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় তার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডনাল্ড ট্রাম্প। মহিষের নাম ‘ডনাল্ড ট্রাম্প’ এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে ভাইরাল হয়। পরে মহিষটিকে নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রচার হয়। বিশ্বের জনপ্রিয় সংবাদমাধ্যম রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলভিনো জাতের মহিষ ডনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে। আরও পড়ুন: প্রশাসনকে ‘ম্যানেজ’ করে সীমান্ত পেরিয়ে ঢুকছে ভারতীয় গরু-মহিষ! এরপর ডনাল্ড ট্রাম্প নামের ভাইরাল মহিষটিকে দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ খামারটিতে আসতে শুরু করেন। সোমবার (২৫ মে) বিকেলে ভাইরাল মহিষ ডনাল্ড ট্রাম্পকে পুরান ঢাকার জিনজিরায় নিজ বাড়িতে নিয়ে যান ক্রেতা সামির। ক্রেতা মহিষটিকে নিজ বাড়িতে নিয়ে যেতে এলে লাল গালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। পরে ক্রেতার বাড়িতেও রাজকীয় স্টাইলে অভ্যর্থনা জানিয়ে সাদরে গ্রহণ করা হয় মহিষ ডনাল্ড ট্রাম্পকে।
Go to News Site