Collector
ইরানের সামরিক স্থাপনায় হামলা চালালো যুক্তরাষ্ট্র! | Collector
ইরানের সামরিক স্থাপনায় হামলা চালালো যুক্তরাষ্ট্র!
Somoy TV

ইরানের সামরিক স্থাপনায় হামলা চালালো যুক্তরাষ্ট্র!

ইরানে গত রাতে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় এমন একটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়, যা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী এবং বাণিজ্যিক নৌ চলাচলের জন্য ‘হুমকি’ বলে মনে করা হচ্ছিল।স্থানীয় সময় বুধবার (২৭ মে) একজন মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, একই ধরনের হুমকি সৃষ্টি করা একাধিক ইরানি ড্রোনও ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে ইরানের ঠিক কোন স্থাপনায় হামলা চালানো হয়েছে, তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। View this post on Instagram A post shared by Al Jazeera English (@aljazeeraenglish) আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ‘কম’: আইআরজিসি কর্মকর্তা এর আগে প্রকাশ না পাওয়া এই মার্কিন হামলা এমন সময়ে চালানো হলো, যখন তিন মাস ধরে চলা যুদ্ধ বন্ধে আলোচনা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন এবং বৈশ্বিক জ্বালানির দাম তীব্রভাবে বেড়েছে। নতুন এ হামলার খবর প্রকাশ পাওয়ার আগে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের একটি প্রতিবেদন উড়িয়ে দেন। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, শান্তিচুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালীর নৌচলাচল পরিচালনা করবে। ট্রাম্প বলেন, এই নৌপথ (হরমুজ প্রণালী) খোলা থাকবে। আরও পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে গিয়েও ‘রাজনৈতিক ফাঁদে’ ট্রাম্প! সবশেষ সোমবার ইরানের বিরুদ্ধে তথাকথিত প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান ওই হামলাকে দুই দেশের নাজুক যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যা দেয়। মার্কিন লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল মাইন পাতার চেষ্টাকারী নৌযান এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, যেগুলোকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তাদের সেনাদের জন্য ‘হুমকি’ বলে জানিয়েছিল। সূত্র: রয়টার্স, আল জাজিরা

Go to News Site