Collector
২৮ মে: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা | Collector
২৮ মে: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা
Somoy TV

২৮ মে: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

সময় গড়ায় তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা মহামানবের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে।আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৭৪২ - লন্ডনে প্রথম ইনডোর সুইমিং পুল চালু। ১৭৫৭ - মীর জাফরকে বাংলার নবাব ঘোষণা করে ব্রিটিশ। আরও পড়ুন: পবিত্র ঈদুল আজহা আজ ১৮০৪ - নেপোলিয়ন বোনাপোর্ট নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন। ১৮৭১ - প্যারি কমিউনের পতন ঘটে। ১৯১৮ - আজারবাইজান ও আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৯১৯ - ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়। ১৯৩৭ - প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট একটি সুইচ টিপে ক্যালিফোর্নিয়া সানফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ উদ্বোধন করেন। ১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে বেলজিয়াম আত্মসমর্পণ করে। ১৯৫২ - গ্রিসের নারীদের ভোটাধিকার অর্জিত হয়। ১৯৬৪ - নয়া দিল্লিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা পণ্ডিত জওহারলাল নেহেরুর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও গঠিত হয়। ১৯৮৭ - ম্যাথু রাস্ট নামে ১৯ বছর বয়সি এক অ্যামেচার বিমান চালক ক্রেমলিনের রেড স্কোয়ারে ছোট একটি সেসনা বিমান অবতরণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। ১৯৯১ - ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে বিদ্রোহীদের ট্যাংকবহর প্রবেশ করতে থাকে এবং দেশটিতে ১৭ বছরের মার্ক্সবাদী শাসনের অবসান ঘটে। ১৯৯৫ - রাশিয়ার নেস্তেগস্কর শহরে প্রবল ভূমিকম্পে দুই হাজার লোকের প্রাণহানি হয়। ১৯৯৬ - ভারতে বাজপেয়ী সরকারের পতন। দেবগৌড়া প্রধানমন্ত্রী নির্বাচিত। ১৯৯৮ - পাকিস্তান ৫টি পারমাণবিক বোমার সফল পরীক্ষা করেছে বলে ঘোষণা করে। ২০১০ - ভারতের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে প্রায় ১৪১ জনের মৃত্যু হয়। জন্ম ১৫২৪ - দ্বিতীয় সেলিম, অটোমান সুলতান। ১৭৭৯ - আইরিশ কবি টমাস মুর। ১৮৮৩ - বিনায়ক দামোদর সাভারকর, বিপ্লবী ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী। ১৮৮৮ - জিম থর্প, মার্কিন অ্যাথলেট। ১৯০৭ - বিপ্লবী, গণসংগীত রচয়িতা, লেখক ও বাংলাদেশে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন। ১৯০৮ - ইয়ান ফ্লেমিং, বিখ্যাত ব্রিটিশ লেখক, সাংবাদিক ও নৌ-গোয়েন্দা। তিনি ব্রিটিশ কাল্পনিক গোয়েন্দা চরিত্র জেমস বন্ড চরিত্র নিমার্ণের জন্য বিখ্যাত। ১৯১১ - বব ক্রিস্প, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। ১৯১২ - প্যাট্রিক ভিক্টর হোয়াইট, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ার ঔপন্যাসিক। ১৯১৫ - জোসেফ গ্রিনবার্গ, প্রভাবশালী ও বিতর্কিত মার্কিন ভাষাবিজ্ঞানী ও আফ্রিকান নৃতত্ত্ববিদ। ১৯২৩ - এন টি রামা রাও, ভারতের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, পরিচালক ও অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী। ১৯২৫ - বুলেন্ত এজেভিত, তুর্কি রাজনীতিবিদ, কবি, লেখক, পণ্ডিত, সাংবাদিক এবং ১৬তম প্রধানমন্ত্রী। ১৯৩০ - ফ্রাঙ্ক ড্রেক, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। ১৯৩১ - ক্যারল বেকার, মার্কিন অভিনেত্রী। ১৯৪২ - স্টানলি বি প্রুসিনার, মার্কিন নিউরোলজিস্ট এবং প্রাণরসায়নবিদ। ১৯৪৬ - কে. সচ্চিদানন্দন, ভারতীয় কবি এবং সমালোচক। আরও পড়ুন: বীজজাতীয় খাবার: কিডনি রোগীদের জন্য কতটা উপযোগী বা ঝুঁকিপূর্ণ? মৃত্যু ১৯৩৭ - অস্ট্রীয় মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলার। ১৯৪২ - রমাপ্রসাদ চন্দ, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ ও পুরাতত্ত্ববিদ। ১৯৭৬ - জয়নুল আবেদিন, বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী। ১৯৯৪ - সাহিত্যিক ও রাজনীতিক আসহাব উদ্দীন।

Go to News Site