Collector
বগুড়ায় ঈদ জামায়াতে ক্রিকেটার মুশফিকুর রহিম | Collector
বগুড়ায় ঈদ জামায়াতে ক্রিকেটার মুশফিকুর রহিম
Somoy TV

বগুড়ায় ঈদ জামায়াতে ক্রিকেটার মুশফিকুর রহিম

বগুড়ায় নিজ এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। বৃহস্পতিবার (২৮ মে) সকালে বগুড়া শহরের ধরমপুর-মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি।নামাজ শেষে মুশফিক ঈদগাহ ময়দানে আগত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কোশল বিনিময় করেন। তবে গত ঈদুল ফিতরের মতো এবার আর তিন প্রজন্মের একসঙ্গে ঈদের নামাজ পড়া হয়নি তাদের। মুশফিকুর রহিমের ছেলে শাহরোজ রহিম মায়ান হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় বাবার সঙ্গে ঈদগাহ মাঠে আসতে পারেনি। ফলে মুশফিকুর রহিম ও তার বাবা মাহবুব হামিদ তারা একসঙ্গেই ঈদের নামাজ আদায় করেন। এর আগে সকালে বাড়ি থেকে বের হয়ে পরিবারের সদস্যদের নিয়ে নিজের পারিবারিক কবরস্থান জিয়ারত করেন এই তারকা ক্রিকেটার। আরও পড়ুন: দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা রাষ্ট্রপতির ঈদের নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুশফিকুর রহিম বলেন, সর্বপ্রথম এলাকাবাসী এবং দেশবাসী সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাই যার যার পরিবারের সাথে সুস্থভাবে এবং সাবধানতা অবলম্বন করে ঈদ করবেন। এবং পাড়া-প্রতিবেশী যারা গরিব, অসহায় মানুষ আছে—সবাইকে নিয়ে কোরবানি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন। আরও পড়ুন: পবিত্র ঈদুল আজহা আজ ছেলে মায়ানের ঈদগাহে আসতে না পারা নিয়ে আফসোস প্রকাশ করে মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা বলেন, ছেলের সঙ্গে ঈদ করাতে এমনিতেই খুব আনন্দের। পাওয়াই যায় না, একমাত্র ঈদ ছাড়া তো আমরা পাই না। নাতিটার জন্য একটু আফসোস হচ্ছে, ছেলেটার একটু গায়ে জ্বর আসছে দেখে মাঠে আসে নাই। তাহলে আমরা তিন প্রজন্ম একসঙ্গে গতবারের মতন নামাজটা পড়তে পারতাম।

Go to News Site