Somoy TV
বায়ার্ন মিউনিখ ও লিভারপুরের তার প্রতি আগ্রহ আছে। কিন্তু অ্যান্থনি গর্ডনকে কেনার দৌড়ে এগিয়ে বার্সেলোনা। নিউক্যাসল ফরোয়ার্ডের জন্য ৭০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকায় ব্যয় করতে প্রস্তুত তারা। বিবিসি ও ইএসপিএন জানিয়েছে, বার্সেলোনা ও গর্ডন চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন।অনেকগুলো বিষয় বার্সেলোনাকে এই ট্রান্সফারে উদ্বুদ্ধ করছে। কাতালানরা গত দুই মৌসুমে নিকো উইলিয়ামসকে কেনার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বার্সা পরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে মার্কাস রাশফোর্ডকে আনে। রবার্ট লেওয়ান্ডোভস্কিও দল ছাড়ছেন। যদিও গর্ডনকে কেনার বিষয়টি লেওয়ান্ডোভস্কির সঙ্গে সম্পর্কিত নয়।সব কিছুর ধারাবাহিকতায় বার্সা ডিরেক্টর ডেকো মে মাসের শুরুতে গর্ডনের এজেন্ট অ্যাডাম দুগডালের সঙ্গে সাক্ষাৎ করেন। ডেকো এই সপ্তাহেও নাকি লন্ডনে ছিলেন এবং কয়েকজন সম্ভাব্য সাইনিংয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, যদিও কারা ছিলেন তা নিশ্চিত করা হয়নি।আরও পড়ুন: কলকাতায় সরিয়ে ফেলা হচ্ছে মেসির ভাস্কর্যগর্ডনের পেছনে বার্সার এত খরচ করতে চাওয়ার যথেষ্ট কারণ আছে। ইংলিশ ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ১২ ম্যাচে ১০ গোল করেছেন। নিউক্যাসল শেষ ষোলোতে পৌঁছালেও সেখানে বার্সেলোনার কাছে বিদায় নেয়।তবে বার্সার সামনে জটিলতাও আছে। গত কয়েক মৌসুম ধরেই বার্সেলোনা ঋণের চাপে রয়েছে। এমতাবস্থায় লা লিগার নির্ধারিত খরচসীমার মধ্যে থেকে এত বড় চুক্তি কীভাবে সম্পন্ন করবে, সেটি দেখার বিষয়।
Go to News Site