Collector
মনের পশুও কোরবানি করতে হবে: গোলাম পরওয়ার | Collector
মনের পশুও কোরবানি করতে হবে: গোলাম পরওয়ার
Somoy TV

মনের পশুও কোরবানি করতে হবে: গোলাম পরওয়ার

খুলনায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় মসজিদে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় শিরোমনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নামাজ আদায় শেষে আগত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে গোলাম পরওয়ার বলেন, শুধু পশু কোরবানি করলেই চলবে না, মনের পশুও কোরবানি করতে হবে। আরও পড়ুন: ঈদে কোথাও লোডশেডিংয়ের সুযোগ নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সুদ, ঘুষ, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে দেশবাসীকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি। আরও পড়ুন: বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরজুড়ে ঈদ জামাতের বিস্তৃত আয়োজনের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মহানগরীর ৩১টি ওয়ার্ডসহ চার শতাধিক স্থানে এবং জেলায় এক হাজারেরও বেশি স্থানে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। নামাজ শেষে বাড়িতে ফিরে পশু কোরবানি শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

Go to News Site